Sale!

পাতার বাঁশিওয়ালা (হার্ডকভার)

Original price was: 250.00৳ .Current price is: 212.00৳ .

  • শিরোনাম: পাতার বাঁশিওয়ালা (হার্ডকভার)
  • লেখক: কবিতার ফেরিওয়ালা মুসাফির
  • বিষয়: কবিতা
  • প্রকাশনি:সপ্তর্ষি
  • ভাষা:বাংলা
  • সংস্করণ:1st Edition
  • পৃষ্ঠা:80

Description

কবি হলেন একজন বিশুদ্ধ চিন্তাশীল মানুষ। অর্থ সম্পদ ক্ষমতা প্রতিপত্তি ও গায়ের জোরে হয়তো অনেক কিছুই করা যায়, কিন্তু কবি হওয়া যায় না। কবি হওয়া যায় না অনুসরণ অনুকরণ কিংবা নকল করেও। কবির মাঝে থাকে এক আধ্যাত্মিক শক্তির অনুপ্রেরণার সোনালী বীজ। যে বীজ থেকে প্রতিনিয়ত কবিতা নামক সুবাসিত ফুল ফসলের চারা গজায়। কবি গবেষণা করে কোনো কবিতা লেখেন না। আধ্যাত্মিক অনুপ্রেরণা থেকেই কবির কাছে কবিতা আসে গোপন এলহামের মতো।

কবি একজন স্বাধীনচেতা মুক্ত চিন্তার মানুষ। সমাজের আর দশজন মানুষের মতো বাহ্যিকভাবে অতি সাধারণ হলেও চিন্তার ক্ষেত্রে কবি একদম ব্যতিক্রম। কবির চোখ দার্শনিকের মতো। একটা সাধারণ দৃশ্যও কবির চোখে সব সময় অসাধারণ হয়ে দেখা দেয়। কবি তার চিন্তাশীল চোখে সমাজের প্রতিটি ঘটনা দেখেন নিউটনের আপেল পড়ার দৃশ্যের মতো। কবিকে কেউ কবিতা লিখতে বাধ্য করেন না। কবি কবিতা লিখেন স্ব-প্রণোদিত হয়ে নিজের দায়বদ্ধতা থেকে।

কবি বর্তমানের উপরে দাঁড়িয়ে মানুষকে ভবিষ্যতের স্বপ্ন দেখান। মানুষের মনের দুঃখ, বেদনা ও হতাশা কাটিয়ে সাহসী হবার মন্ত্র শেখানো একজন কবির কাজ। কবি একদিকে যেমন প্রেম বিরহের আবেগে আপ্লুত থাকেন, অন্যদিকে অন্যায় প্রতিরোধে প্রতিবাদে বিদ্রোহ বিপ্লবে কবি থাকেন অনমনীয় ইস্পাত কঠিন।

Reviews

There are no reviews yet.

Be the first to review “পাতার বাঁশিওয়ালা (হার্ডকভার)”

Your email address will not be published. Required fields are marked *