রত্নগর্ভে নপুংসক ভ্রূণ
Original price was: 300.00৳ .220.00৳ Current price is: 220.00৳ .
- গ্রন্থের নামঃরত্নগর্ভে নপুংসক ভ্রূণ
লেখক :মামুন আশরাফী
প্রচ্ছদ: আল নোমান
মূল্য:৩০০
প্রকাশন: সপ্তর্ষি প্রকাশন
প্রকাশক:shibu chandra ojha - স্বত্ব: লেখক
Description
রত্নগর্ভে নপুংসক ভ্রূণ
তিরিশ লক্ষ প্রাণের বিনিময়
আজকের এই স্বাধীন বাংলাদেশ
বায়ান্ন বছর পেরিয়ে মনে হয়
পেছন হেঁটে চলেছি আমরা বেশ।
বাঙালি আজ কবি হয়েছে বটে
কবিতায় কোন দ্রোহের বার্তা নেই
বাঙালি আজ কপট রাজনীতিক
গণ অধিকারে তার বিশ্বাস নেই।
বাঙ্গালী আজ শিক্ষক হয়েছে বটে
তার নেই কোন আদর্শ আর নীতি
সুশীলরা সব শিরদাঁড়া সংকটে
তারাও করছে শক্তিমানের প্রীতি।
বুদ্ধিজীবীকে কেটেছে বিদেশী সাপে
তারা আক্রান্ত সুবিধাবাদের পাপে
সাংবাদিকের কলমেও আজ পাপ
বাড়িয়ে তুলেছে জাতির মনস্তাপ।
আমলাতন্ত্রের লাল রজ্জুতে দেশ
রাজনীতিকের নীতি আদর্শ শেষ
মুক্তিযোদ্ধারা বনে যায় রাজাকার
রাজাকার হয় মন্ত্রী বারংবার।
স্বাধীনতা যুদ্ধের বিকৃত ইতিহাস
রচে গেছে তারা পুস্তকে পুস্তকে
আবালবৃদ্ধবনিতা না হয় ভীত
মুক্তিযোদ্ধারা কেন নত মস্তকে?
নষ্টরা চেটেছে সামরিকদের বুট
বারবার শুধু ধর্ষিত হয়েছে দেশ
উর্দিপরাদের তোষণ হয়নি শেষ
স্যালুট নিয়েছে জেনারেলদের বুট।






Reviews
There are no reviews yet.