Sale!

পৃথিবীর ঘ্রাণ

Original price was: 250.00৳ .Current price is: 187.00৳ .

📘 Title : পৃথিবীর ঘ্রাণ
✍️ Author : নীলিমা নীলা
🏢 Publisher : সপ্তর্ষি
🔢 ISBN : 987-984-3992-44-4
📖Edition : 1st Published, 2026
📄Number of Pages : 80
🌏 Country : Bangladesh
🗣️ Language : Bengali

Description

ফেনায়িত কুণ্ডলী

একটা আবরণ যেন

কুণ্ডলিত ধোঁয়ার মতো ধেয়ে আসছে,

বিষাদময় বিশৃঙ্খলাগুলো

অহেতুক আলোর পথের দিশা খুঁজছে

নেই লজ্জা, নেই কোনো কুণ্ঠা,

অবাধে ঘুরে বেড়ায় অনিয়ন্ত্রিত জরাজীর্ণ

সমাজের পরতে পরতে।

নীতিহীন সমাজের নিয়মনীতিগুলো

বড়োই উচ্ছৃঙ্খল, অবাধ্য।

উৎপীড়নের চাপ বৃদ্ধ হচ্ছে সময়ের চরকি,

কচর কচর শব্দে চিৎকার করে

তবু পালটায় না ধারা বিবরণ।

নিশ্চুপ নীরবতা অন্ধকারের অতল গভীরে

মুখ থুবড়ে অসাড়,

বয়সের চাপে স্বপ্নহীন চিন্তারা

ডুকরে ডুকরে কাঁদে হাসির আড়ালে,

তবু থামে না জীবন জোয়ার।

তবে এ কীসের অপেক্ষা?

এ জীবনতো সময়েরই বার্তাবাহক।

যদি অশুভ সময়ের স্রোত চলতেই থাকে

তবে জীবন জোয়ার ফেনায়িত হয়ে

ধোঁয়াটে কুণ্ডলির মতো ধেয়ে আসবে,

পরিশেষে হবে অবক্ষয়!

যা কাম্য নয়।

যা কাম্য তার অপেক্ষায় আসবে

ফেনায়িত কুণ্ডলি শেষে শান্ত শুভ্র স্রোতধারা।

Reviews

There are no reviews yet.

Be the first to review “পৃথিবীর ঘ্রাণ”

Your email address will not be published. Required fields are marked *