বুনো মেয়ের গল্প
Original price was: 450.00৳ .330.00৳ Current price is: 330.00৳ .
- গ্রন্থের নামঃবুনো মেয়ের গল্প
লেখক :ড. এস.এম. মনির-উজ-জামান
প্রচ্ছদ:উত্তম সেন
মূল্য:৪৫০
প্রকাশন: সপ্তর্ষি প্রকাশন
প্রকাশক:shibu chandra ojha - স্বত্ব: লেখক
Description
একই মর্মবাণীর ব্যঞ্জনায় রবীন্দ্রনাথের হৃদয় ভিজে উঠে মায়া ভরা বেদনায়:
“তোমায় গান শোনাবো –
ওগো ঘুম-ভাঙানিয়া
চমক দিয়ে তাই তো ডা’ক
বুকে চমক দিয়ে তাই তো ডা’ক
ওগো দুখজাগানিয়া।”
জীবনের পরতে পরতে দুঃখ আরো গভীর হয়ে উঠে কবির আত্মপোলব্ধির চেতনায়,
“আমি জেনে শুনে বিষ করেছি পান।”
আবার একই সাথে তার মানসপ্রিয়াকে মুক্ত করে দিয়েছেন- অবারিত আকাশের নীলিমায়। চাওয়া-পাওয়ার দ্বন্দে কবির অন্তর এখানে আরো উদ্ভাসিত- তার প্রিয়ার ভালোলাগার মুক্ত বাতায়নে।
হয়তো শরৎবাবুর ত্যাগের অনুপম সংবেদনশীলতায় বিমোহিত রবীন্দ্রনাথ।
“বড়ো প্রেম শুধু কাছে টানেনা দুরে ও সরিয়ে দেয়।”
সব সংশেয়র অবসানে সুর বাঁধে রবী ঠাকুরের হৃদ্ধ বাণীর আবহে মনজগতে। যেখানে স্পন্দিত হয় তার মানসপ্রিয়ার হৃদয়ের তানপুরা।
“কেটেছে একেলা বিরহের বেলা
আকাশ ও কুসুম চয়নে-
সব পথ এসে মিলে গেল শেষে
তোমার ও দুখানি নয়নে।”
নয়নে নয়ন রেখেই রবী ঠাকুর বললেন,
“বধূ কোন আলো লাগল চোখে
বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যলোকে।
ছিল মন তোমারই প্রতীক্ষা করি
যুগে যুগে দিন ও রাত্রি ধরি।
ছিল মর্মবেদনা ঘন অন্ধকারে
জন্ম জন্ম গেল বিরহ শোকে।”
বিরহ শোকের বোঝা বইতে নারাজ, প্রেমিক পুরুষ রবীন্দ্রনাথ। অনিরুদ্ধ তার ভালোবাসা। যাকে কোন কিছু দিয়ে মুছে ফেলা যায় না। তাই তো ঝরে পড়ে অবিনাশী সুর ভালোবাসার।






Reviews
There are no reviews yet.