Description
কবিতা স্রষ্টার ভাষা। কোরআন বাইবেল পুরাণে মধ্যমিল ও অন্তমিলের ছন্দ প্রবাহ তারই জাগ্রত নিদর্শন।
স্রষ্টার অজস্র ও অকৃত্রিম গুণাবলীর যে কয়েকটি মানুষের আত্মা ও চেতনায় ফল্গুধারার মত প্রবাহিত, কবিতা তারই একটি উপমা। মানুষের জীবনে এগিয়ে যাবার প্রতিটি পদক্ষেপে বৈষম্য, অন্যায় অসুন্দরের বিরুদ্ধে কবিতা যেমন হয়ে উঠতে পারে শিল্পসম্মত প্রতিবাদ; তেমনি শাশ্বত প্রেম প্রকৃতি এবং সত্য সুন্দরের জাগতিক বন্দনায় হতে পারে পূত পবিত্র দখিনা হাওয়ার স্নিগ্ধ শীতল পরশ। কথাগুলো শুধু একজন বুলবুল খান মাহবুবেরই নয়,সকল কবিকুলের একান্ত অন্তর নিঃসৃত মনের কথা।
অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মো,জয়নাল আবেদীন বিরচিত কাব্য গ্রন্থ ” স্বপ্ন ডানায় ফেরারী মন”–তেমনই এক কাব্য গ্রন্থ যেখানে বিধৃত করা হয়েছে দেশমাতৃকার উত্থান পতন তথা বাহান্ন সালের ভাষা আন্দোলন, একুশে ফেব্রুয়ারির ভাষা শহীদ, ৬৯’র গণঅভ্যুত্থান যার সাথে কবি ৬৮-৬৯এ যশোর এম,এম কলেজে ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিলেন।
৭১’র মহান মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব
ত্যাগ করে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করেন। সংগত দৃষ্টিকোন থেকে স্বাধীনতা, বিজয়দিবসের কথকতা ইত্যাদি কবিতার উপজীব্য বিষয় নিয়ে বেশকিছু কবিতা ছাড়াও এই অস্থির ঘুনেধরা সমাজের বিভিন্ন অসংগতি, শ্রেণীবৈষম্য,শোষণ নির্যাতন ছাড়াও ছিন্নমূল,নিঃস্ব ভবঘুরে বঞ্চিত জনগোষ্ঠীর জীবনালেখ্য তুলে এনেছেন গভীর নিগড় থেকে। মাুনষের পার্থিব জীবনের সাথে অঙ্গাংগীভাবে জড়িত শাশ্বত প্রেম, বিরহ, নদী প্রকৃতি সব কিছু নিখুঁত ভাবে সহজ ও সাবলীলভাষায় ফুটিয়ে তোলা হয়েছে তাঁর কবিতায়।
সুদীর্ঘ শিক্ষকতা জীবনে কাছ থেকে দেখা শিক্ষাঙ্গন তথা কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোতে ছাত্র নামধারীদের দৌরাত্ম, উৎশৃঙ্খলতা,অবৈধ অস্ত্রের ঝনঝনানী, খুন রাহাজানি ইত্যাদি ঘৃণীত কার্যকলাপের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানকে কলুষিত কিংবা চরম অস্থিরতা সৃষ্টি করা এসব অবাঞ্ছিত বিষয় বিবৃত হয়েছে।
এসব উল্লেখ্য বিষয় শুধুমাত্র একজন কবিতাবোদ্ধার জন্য আনন্দের খোরাক নয় বরং স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ ও পরিশীলিতভাবে জাগ্রত করার জন্য গ্রন্থটি পাঠ করা অপরিহার্য মনে করি।
বর্তমান ফেসবুক কেন্দ্রীক সমাজের জন্য কিছুটা হলে জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ এবং স্বস্তি ও আনন্দ থেকে বঞ্চিত হবে না পাঠক এমন প্রতিশ্রুতি রেখে বইটি সংগ্রহ ও পাঠের আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য ও কবিতা পাঠের মাধ্যমে দেশ তথা মানুষের কাছাকাছি হওয়ার অনুরোধ জানাই।”
Reviews
There are no reviews yet.