Sale!

স্বর্গীয় জ্যোতি

Original price was: 210.00৳ .Current price is: 160.00৳ .

Title স্বর্গীয় জ্যোতি
Author : মোঃ মেহেবুব হক
Publisher : সপ্তর্ষি
ISBN : 987-984-29032-2-9
Edition : 1st Published, 2026
Number of Pages : 80
Country : Bangladesh
Language : Bengali

Description

মুখবন্ধ

স্রোতের বিপরীতে চলার অদম্য শক্তি, সাহস ও নৈতিক মনোবলের জোয়ার নিয়ে কবি সকল বাধা বিপত্তি সমূলে পায়ে দলে মাথা উঁচু করে চলার পাথেয় সংগ্রহ করে চলেছেন। সেই চিরন্তন পথের গৌবব হয়ে বহুদূর পথ চলে কবি হারিয়ে যেতে চেয়েছেন ইতিহাসের সাক্ষী হয়ে মরমি সভ্যতার অন্তহীন দিগন্তে, কখনো তিনি নিজেকে আবিষ্কার করেছেন আধ্যাত্মিকতার অনন্য ভুবনে, পরম শান্তির পুন্যময় যৌবনে।

ধিরে ধিরে কবির পথের পাথেয় হয়েছে দুঃখ-কষ্ট, বারংবার আঘাতে ক্ষত বিক্ষত হয়েছে তাঁর হৃদয় এবং সময়ের ক্ষণে ক্ষণে কবির হৃদয় আকাশে জমেছে হতাশার কালো মেঘ। তবুও অতৃপ্ত আত্মার হাহাকার পুনঃপুনঃ তাড়িয়ে এবং পূর্ণতার বহমান যৌবনে নিজেকে সতত পুড়িয়ে কবি নিজেকে আবিষ্কার করেছেন ক্লান্তি ও ক্ষুধার নিরন্তর সংগ্রামে।

কবি অনুধাবন করেছেন এমন এক স্থান আছে যেখানে নেই জিঘাংসার ভয়াল থাবা, পরশ্রীকাতরতার লেলিহান শিখা, বিদ্বেষের বিষময় বাষ্প। সেখানে আছে শুধুই শান্তির নিরন্তর ঢেউ যা আশেকে রাসূলের কলব হয়ে সপ্ত আসমান জমিন ছুঁয়ে ছড়িয়ে গেছে ইলমে লাদুনির অনন্ত জগতে লা মোকামের পানে মুক্তির টানে।

কবি তাঁর হৃদয়ের এমনই ঐশ্বরিক অনুভূতিগুলোকে লেখনীর অনুপম শৈলীতে উপস্থাপন করেছেন পাঠকের সামনে যা মননশীল লেখক, গবেষক তথা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ও মাদ্রাসা পড়ুয়া সকল ছাত্র ছাত্রীদের সাদরে গ্রহণযোগ্য হবে এমনই প্রত্যাশা। প্রকাশিত গ্রন্থে কোন ভুলত্রুটি হলে সকলকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার ও বইয়ের শেষে দেয়া ই-মেইলে কবিকে অবহিত করার অনুরোধ রইলো।

মোঃ মেহেবুব হক

২৯ জানুয়ারী, ২০২৬, ঢাকা।

Reviews

There are no reviews yet.

Be the first to review “স্বর্গীয় জ্যোতি”

Your email address will not be published. Required fields are marked *