Sale!

অথর্ব মিছিলেরা

Original price was: 270.00৳ .Current price is: 200.00৳ .

Title : অথর্ব মিছিলেরা
Author : সাহানা মওলা
Publisher : সপ্তর্ষি
ISBN : 987-984-3992-29-1
Edition : 1st Published, 2026
Number of Pages : 80
Country : Bangladesh
Language : Bengali

Description

দেবো না আমার গান

এ মানচিত্রে হাত দিও না

হাজার সুরে আঁকা,

কবিতার শত শব্দ চয়ন

মাটির গন্ধে মাখা।

গাজী কালু আর চম্পাবতী

বনবাসে রূপবান,

বেহুলার ভেলা আজও ভেসে যায়

বাংলা আবহমান।

সুরের শত্রু অসুর থামাও

তোমার ধ্বংসলীলা!

এ মানচিত্র আমার একুশে,

আমার বর্ণমালা।

কাব্যে আমার গ্রীস্ম বর্ষা শরত

হেমন্ত শীত,

বসন্ত আনে রুদ্র কবিতা

প্রতিবাদী সংগীত।

দেবো না এ গান দেবো না কাব্য

বর্গি এদেশ ছাড়,

আমার রয়েছে তিরিশ লক্ষ

রক্তের দাগ গাঢ়!

Reviews

There are no reviews yet.

Be the first to review “অথর্ব মিছিলেরা”

Your email address will not be published. Required fields are marked *