Sale!

আমার সেসব দিনগুলো

Original price was: 250.00৳ .Current price is: 190.00৳ .

Title : আমার সেসব দিনগুলো
Author : লেফটেন্যান্ট জেনারেল (অব:) এস এম মতিউর রহমান
Publisher : সপ্তর্ষি
ISBN : 987-984-3992-09-3
Edition : 1st Published, 2026
Number of Pages : 57
Country : Bangladesh
Language : Bengali

Description

ভালো থেকো মোহাম্মদ

৬ই আগস্ট ১৯৯৫। এদিন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের জন্য আমি তৎকালীন মেজর এস এম মতিউর রহমান প্রাক্তন যুগোশ্লাভিয়ার উদ্দেশ্যে যাত্রা করি। তখন সেদেশে যুদ্ধ চলছিল, রক্তক্ষয়ী যুদ্ধ। এক বৎসরের জন্য যাওয়ার আগে সবকিছু জেনেশুনেই দেশ ত্যাগ করি। তবে যাওয়ার তারিখটি বিশেষ কারণে আমাকে সারাজীবন মনে রাখতেই হবে। আজকের এই লেখায় সেই অবিস্মরণীয় তারিখের ঘটনা উল্লেখ না করে পৃথক একটি পর্ব হিসেবে পরবর্তিতে কখনও লিখবো যার শিরোনাম হবে “৬ই আগস্ট ১৯৯৫”।

জাতিসংঘ থেকে পাঠানো টিকেটে KLM Royal Dutch Airlines এর বিশাল বিমানে ৬ই আগস্ট রাতে রওনা হয়ে আমরা নেদারল্যান্ডে পৌছাই ৭ই আগস্ট সকালে। সেখান থেকে বিমান পরিবর্তন করে ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে এসে অবতরণ করি একই দিন দুপুরে। বিমান থেকে নেমে জীবনে দিতীয় বারের মতো ইউরোপের কোন দেশের মাটিতে পা রাখলাম। এর আগে ১৯৮৯ সালে ইংল্যান্ড সফরের মধ্য দিয়ে আমার ইউরোপ মহাদেশ দেখা শুরু হয়।

জাগরেব বিমানবন্দরে বাংলাদেশি অফিসার ও সৈনিকদের ছোটো একটি দল যারা আগে থেকেই সেখানে মোতায়েন ছিল তাদের কয়েকজন আমাদেরকে অভ্যর্থনা জানাতে এসেছে। তাদেরকে পেয়ে মন ভালো হতে বেশি সময় লাগলো না। কয়েকজন ঘনিষ্ট বন্ধুও এসেছে। আমাদের লাগেজ সংগ্রহ থেকে শুরু করে সকল আনুষ্ঠানিকতা তারাই করলো। তখন যুদ্ধের কারণে বিমানবন্দরে সাধারণ মানুষের তেমন একটা চলাচল ছিল না। তাই অল্প সময়ের মধ্যেই আমরা বের হয়ে এসে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করলাম।

জাতিসংঘের যে মিশনের জন্য আমরা গিয়েছিলাম তার নাম ছিল United Nations Protection Force (UNPROFOR)। এই ফোর্সের…………………………………………..

Reviews

There are no reviews yet.

Be the first to review “আমার সেসব দিনগুলো”

Your email address will not be published. Required fields are marked *