ব্যথা
Original price was: 320.00৳ .240.00৳ Current price is: 240.00৳ .
| Title | : | ব্যথা |
| Author | : | সুশান্ত সাহা |
| Publisher | : | সপ্তর্ষি |
| ISBN | : | 987-984-3992-11-6 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 96 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Description
অধিকার গচ্ছিত রেখেছি
অনেক কষ্টে ঘণ্টার অধিক সময় বাইরে
লাইনে দাঁড়িয়ে ভিতরে ঢুকে দেখি অবস্থা তথৈবচ।
আর এক প্রস্ত প্রশ্নবাণে জর্জরিত,
নম্বর মিলিয়ে দস্তখত শেষে হাতে কালি মেখে
এগিয়ে যাই কাঙ্ক্ষিত যন্ত্রের দিকে নিজের অধিকার প্রয়োগে।
না…। তুমি তোমার অধিকার গচ্ছিত রেখেছ
অন্য কারো কাছে
তারা যত্নে আগলে রেখেছে তোমার অধিকার
নিজেরাই প্রয়োগ করবে।
স্মিত হাসি উপহার পেয়েছ পর্দার আড়ালে
অচেনা যুবকের কাছ থেকে
এবার বিদায় হও সসম্মানে,
কানাঘুষোয় কান দিও না
তোমার মহল্লা অচেনা যুবকদের দখলে
উচ্চবাচ্য ক’রো না, কোমরে হাত চলে যাবে।
কী দরকার এত অধিকার অধিকার করে গলা ফাটাবার
অধিকার প্রয়োগের অমোচনীয় চিহ্ন তো হাতে তোমার।







Reviews
There are no reviews yet.