Sale!

রক্তযোগ

Original price was: 200.00৳ .Current price is: 150.00৳ .

  • গ্রন্থের নামঃরক্তযোগ
    লেখক :মাহবুব মোর্শেদ আনোয়ার
    প্রচ্ছদ: চারু পিন্টু
    মূল্য:২০০
    প্রকাশন: সপ্তর্ষি প্রকাশন
    প্রকাশক:shibu chandra ojha
  • স্বত্ব: লেখক

Description

ওবায়দুলের মাধ্যাকর্ষণ

পলাশি মোড়ে দাঁড়িয়ে আছি রিকশার জন্য, পেয়েও গেলাম একটা; হাত তুলে ডাকলাম, ‘এই রিকশা, যাবেন?’
‘কোথায় যাবেন স্যার’, জিজ্ঞাসা করল রিকশাওয়ালা।
‘কল্যাণপুর।’
‘কল্যাণপুর কোনখানে?’
‘এই তো মোড়ে, বাসস্ট্যাণ্ডের কাছে।’
‘চলেন।’
‘কত নিবা?’
‘আশি টাকা দিয়েন।’
‘দূর! ষাট টাকা দিব, যাবা?’
‘সত্তর টাকা দিয়েন, চলেন।’
‘ঠিক আছে, চল।’
রিকশাওয়ালা গামছা দিয়ে মুছে, সিটে দুতিনটা চাপড় মেরে ভদ্রস্থ করে বলল, ‘উঠেন স্যার।’
উঠে বসলাম, রিকশা চলতে শুরু করল।
শুক্রবার, রাস্তায় তেমন জ্যাম নেই। সায়েন্স ল্যাবরেটরি পার হতে খেয়াল করলাম রিকশাওয়ালা কখনো সিটে বসে চালাচ্ছে আবার কখনো দাঁড়িয়ে চালাচ্ছে। কৌতূহল হলো, ভাবলাম জিজ্ঞাসা করি। হঠাৎ শুনলাম
রিকশাওয়ালা গান গাইছে; পরিচিত গানের সুর। খেয়াল করে বুঝলাম সে গাইছে, ‘তুই ফেলে এসেছিস কারে মন, মনরে আমার..’, রবীন্দ্রসংগীত।

ঘটনা তো জটিল! রিকশাওয়ালা রবীন্দ্রসংগীত গায়! কৌতূহল আরও বাড়ল।
জিজ্ঞাসা করলাম, ‘মামা, নাম কি তোমার?’
‘সবাই বলে দুলা মিয়া, আসল নাম ওবায়দুল হক।’
‘বাড়ি কোথায়?’
‘যাত্রাবাড়ি বস্তিতে থাকি স্যার, স্থায়ী বাড়ি ছিল নড়াইলে।’
‘দেখলাম তুমি কখনো সিটে বসে চালাও, আবার কখনো দাঁড়িয়ে চালাও, এটা কেন?’
ওবায়দুল ঘাড় ঘুরিয়ে তাকাল, মৃদু হেসে বলল, ‘যখন গতি মাধ্যাকর্ষণের অনুকূলে তখন বসে চালাই, যখন বিপরীতে তখন দাঁড়ায়া চালাই।’
‘সর্বনাশ! এত দেখি খোদ আইজ্যাক নিউটন!’
জিজ্ঞাসা করলাম, ‘তুমি মাধ্যাকর্ষণের কথা জানো কী ভাবে?’
ওবায়দুল বলল, ‘স্যার আমি ইন্টারমিডিয়েট পাশ, বিএসসি পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছিল কিন্তু দিতে পারি নাই।’
‘কেন?’
‘ছোটোবেলায় মা মারা যায়। আমার বাবা আর ছোটোবোনকে নিয়া ভালোই আছিলাম। বোনটারে বিয়া দিছি, নড়াইল শহরে দোকানও নিছিলাম একটা। ভাবছিলাম বিএসসি পাশ করে ভালোভাবে ব্যাবসা করব। কিন্তু এর মধ্যে বাবার ক্যান্সার ধরা পড়ল। বাবার চিকিৎসা করতে গিয়া সব শেষ।’

Reviews

There are no reviews yet.

Be the first to review “রক্তযোগ”

Your email address will not be published. Required fields are marked *