Sale!
দ্রোহী
Original price was: 450.00৳ .330.00৳ Current price is: 330.00৳ .
- গ্রন্থের নামঃদ্রোহী
লেখক :মোঃ শফিকুল ইসলাম
প্রচ্ছদ: আল নোমান
মূল্য:৪৫০
প্রকাশন: সপ্তর্ষি প্রকাশন
প্রকাশক:shibu chandra ojha - স্বত্ব: লেখক
Description
দ্রোহী
দাদার পিঠে চাবুকের আঘাত
বাবার বুকে বুলেট,
রক্তে আমার ঝড় উঠেছে
মারব ছুঁড়ে গ্রেনেড।
ছারপোকার বাসা পুড়িয়ে দিব
ঘৃণার আগুন চোখে,
মশাল হাতে রাজপথে আজ
দীপ্ত স্লোগান মুখে।
শকুনের দল সমুখে আয়
মারব ঢিলে ঢিলে,
শোষিতরা আজ জেগেছে তাই
মারবে কিলে কিলে।
কাপুরুষের দল পালিয়ে গেছে
আমজনতার তোপে,
রক্তে আমার প্রতিশোধের আগুন
থরথরিয়ে কাঁপে।
বিষদাঁত নিয়ে পালিয়েছে ওরা
আবার আসবে বলে,
বুকের মাঝে দ্রোহের আগুন
রাতদিন রাখি জ্বেলে।






Reviews
There are no reviews yet.