পলাতকা স্বপ্ন
Original price was: 420.00৳ .315.00৳ Current price is: 315.00৳ .
| 📘 Title | : | পলাতকা স্বপ্ন |
| ✍️ Author | : | খন্দকার আহমেদ |
| 🏢 Publisher | : | সপ্তর্ষি |
| 🔢 ISBN | : | 987-984-3992-26-0 |
| 📖Edition | : | 1st Published, 2026 |
| 📄Number of Pages | : | 128 |
| 🌏 Country | : | Bangladesh |
| 🗣️ Language | : | Bengali |
Description
বিজয় পতাকা
ওরা কারা, আমাদের লালসবুজের পতাকা ধরেছে,
কতগুলো ছারপোকা, তেলাপোকাগুলো, ভণ্ড সব দেশপ্রেমী,
ছিঁড়েছিঁড়ে খণ্ড খণ্ড করছে আমাদের পতাকা।
যারা রক্তাক্ত করেছিল আমাদের বাংলা,
পতাকা হাতে ঐ শকুন শকুনির দল
রাজপথে মুখোশ মুখে,
ওদেরই দীর্ঘ মিছিল।
ঐ ছারপোকা তেলাপোকা
শকুন-শকুনির দল,
হত্যা করেছে প্রজাপতি
আমাদের সাধের মৌবন,
আমাদের পহেলা বৈশাখ,
অমর একুশে, নবান্নের নতুন ধান।
কণ্ঠরোধ করতে চেয়েছিল,
বিলীন করে দিতে চেয়েছিল
বাংলার অবাহমান সংস্কৃতি, ঐতিহ্য
যারা কেড়ে নিতে চেয়েছিল
আমার মায়ের ভাষা।
ওরা কুৎসিত মুখোশ মুখে রাজপথে
ওরা আমাদেরই বিজয় পতাকা হাতে ভণ্ডামির গান গায়।
ঐ ছারপোকা তেলাপোকা আর শকুন-শকুনির দল
আজও জীবন নিতে চায় আমাদের মুক্তিযোদ্ধার
আর মা-বোনের সম্ভ্রম,
ওরাই কণ্ঠরোধ করছিল
রবীন্দ্র, নজরুল, পল্লি, ভাটিয়ালি আর
আমাদের মুক্তির গান।
ওরা আজও আছে
রক্তাক্ত মুষ্ঠি হাতে
পরাজিত হয়েও ওরা গেয়ে যায়,
রাজপথে আমাদের বিজয় পতাকা হাতে
ওদের কুৎসিত সব গান।







Reviews
There are no reviews yet.