Sale!

প্রবাসেও শেকড়ের ঘাসফুল

Original price was: 450.00৳ .Current price is: 330.00৳ .

  • গ্রন্থের নামঃপ্রবাসেও শেকড়ের ঘাসফুল
    লেখক :প্রকৌশলী আব্দুল্লা রফিক
    প্রচ্ছদ:আল নোমান
    মূল্য:৪৫০
    প্রকাশন: সপ্তর্ষি প্রকাশন
    প্রকাশক:shibu chandra ojha
  • স্বত্ব: লেখক

Description

ভালোবাসার ঘ্রাণ

দক্ষিণের খোলা জানালায় হলুদ রঙের প্রজাপতিটি
মিটমিট করে হাসছে আর ভালোবাসার ঘ্রাণ ছড়িয়ে যাচ্ছে
স্নিগ্ধ মিষ্টি আবেশে ঝরনাধারা তৈরি করে চলেছে,
আর সেই ধাবমান জরনাধারায় ভিজতে ভিজতে কখন যেন
গভীর বন্ধনে হারিয়ে যেতে বসেছি।

ভোরের সূর্যের একফালি রোদ এসে প্রজাপতির রঙে
কখন যেন রংধনু সৃষ্টি করেছে, অপার সৌন্দর্যের
মাখামাখিতে ঠিকরে পড়ছে ভালোবাসার ঘ্রাণ,
আর গভীর বন্ধনে হারিয়ে যেতে যেতে গুনগুনিয়ে চলেছি-

উত্তরের জানালা গলিয়ে শিরশিরে হাওয়ায়
লাল মখমলে চাদরে ডুবে যাচ্ছি, হার্টবিট-টিকটিক,
পর্বতসম উষ্ণতায় গভীর থেকে গভীরতম,
ভাসছি একরাশ ভালোবাসার ঘ্রাণে।

ঘরের পূর্ব দিকের বারান্দার কোণে দাঁড়িয়ে থাকা
কৃষ্ণচূড়া বৃক্ষটি রঙিন ফুলে ফুলে ভরা যৌবনে
পা দিয়েছে, তারুণ্যের দীপ্তি ছড়িয়ে যাচ্ছে,
আর আবিষ্ট আমি তো ভেসেই চলেছি একরাশ
ভালোবাসার ঘ্রাণে

পশ্চিমের উঠোনে দাঁড়িয়ে থাকা তালগাছের চূড়ায় ঝুলন্ত
ঘরে চড়ুই পাখির সংসার,
কতই না যতন করে নিখুঁত কারিগরি কায়দায় তৈরি করেছে
ভালোবাসার আবাস,ঝড় বৃষ্টি কোনোভাবেই তাদের
আলাদা করতে পারে না –
আর আমি উদ্দীপ্ত ভালোবাসার নাওয়ে বইঠা
দিয়েই চলেছি, দিয়েই চলেছি, ভালোবাসার ঘ্রাণ যে সর্বত্র।

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “প্রবাসেও শেকড়ের ঘাসফুল”

Your email address will not be published. Required fields are marked *