Sale!
বরিশাইল্যা ভাষা কাব্যকথায় ঠাসা.
Original price was: 400.00৳ .300.00৳ Current price is: 300.00৳ .
| বইয়ের নাম | বরিশাইল্যা ভাষা কাব্যকথায় ঠাসা |
|---|---|
| ক্যাটাগরি | কবিতা |
| প্রকাশনা | সপ্তর্ষি |
| পৃষ্ঠা সংখ্যা | ১৭৬ |
| সংস্করণ | 202৫ |
| ভাষা | Bangla |
Description
‘বরিশাইল্যা ভাষা কাব্যকথায় ঠাসা’ বইটির দ্বিতীয় সংস্করণ আপনাদের হাতে তুলে দিতে পেরে আমার হৃদয় গভীর আনন্দ ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ। বইটি প্রকাশের পর আপনাদের যে আন্তরিক ভালোবাসা, উৎসাহ ও অনুপ্রেরণা পেয়েছি, সেটাই ছিল আমার এগিয়ে চলার প্রেরণা। অনেক সীমাবদ্ধতা, প্রতিবন্ধকতা ও মানসিক সংগ্রামের মধ্যেও বরিশালের আঞ্চলিক ভাষায় লেখা এই বইয়ের প্রয়াস আজ আরও সুদৃঢ় সংকল্পে আপনাদের সামনে উপস্থাপিত হচ্ছে।
বইটির দ্বিতীয় সংস্করণে কিছু পরিমার্জন, পরিবর্তন ও সংযোজন এনেছি। প্রথম প্রকাশে কোথাও কোথাও কিছু ভুল ছিল, সেগুলো সংশোধন করেছি। পাশাপাশি নতুন কিছু কবিতা সংযুক্ত করে বইটিকে আগের চেয়ে নির্ভুল ও প্রাণবন্ত করে তোলার চেষ্টা করেছি।
বরিশাইল্যা আঞ্চলিক ভাষা শুধু আমাদের কথ্য রূপ নয়, এটি আমাদের মাতৃভাষার সৌন্দর্য এবং আমাদের আত্মপরিচয়ের এক জীবন্ত বাহক। এই ভাষার প্রতিটি শব্দ, ছন্দ ও উচ্চারণ বহন করে আমাদের পূর্বপুরুষদের জীবনসংগ্রাম, প্রেম-বিরহ, হাসি-কান্নার স্মৃতিচিহ্ন।
আধুনিক প্রযুক্তিনির্ভর ও দ্রুত পরিবর্তনশীল সময়ের স্রোতে আঞ্চলিক ভাষা যেন হারিয়ে না যায়, সেই আশঙ্কা থেকেই আমার এই ক্ষুদ্র প্রয়াস—যাতে আমাদের ভাষা ও সংস্কৃতির রূপ-রস-গন্ধ ভবিষ্যতের কাছে সংরক্ষিত থাকে। কারণ, এই বইটি বরিশাইল্যা আঞ্চলিক ভাষার এক কাব্যিক দলিল হিসেবে বিবেচিত হোক, এটাই আমার প্রত্যাশা।
আমার লেখালেখি সবসময়ই সাধারণ মানুষের কথা বলে—যারা মাটির গন্ধে বড় হয়েছেন, কৃষকের ঘামে, জেলের জালে কিংবা গ্রামের কোনো কুয়াশাভেজা ভোরে যাদের দিন শুরু হয়—তাদের মুখের ভাষা, হৃদয়ের কথাই আমার কবিতার প্রাণ। শহরে কিংবা প্রবাসে থাকা প্রিয় পাঠকের কাছে এই বই যেন হয়ে ওঠে এক টুকরো গ্রাম, এক টুকরো শিকড়—যেখানে ফিরে গিয়ে হৃদয় খুঁজে পায় প্রশান্তি।
এই বইয়ে যদি কোথাও কোনো ভুলত্রুটি থেকে থাকে, পাঠক হিসেবে আপনি তা আমাকে জানালে আমি কৃতজ্ঞ থাকব। এই বইয়ের কোনো একটি কবিতা যদি আপনার হৃদয়ে প্রশান্তির ছায়া নেমে আসে, আপনার মনের খোরাক যোগায়, যদি তা আপনাকে ভাবায়, আপনার স্মৃতির অনুভূতিকে স্পর্শ করে, তবে এই ক্ষুদ্র প্রয়াসই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তখনই আমি মনে করব আমার লেখা সার্থক ও সফল।
চলুন, আমরা সবাই মিলে আমাদের বরিশালের এই আঞ্চলিক ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতির দীপশিখা জ্বালিয়ে রাখি। আগামীর প্রজন্মের হাতে তুলে দিই আমাদের গর্বের এই অমূল্য উত্তরাধিকার






Reviews
There are no reviews yet.