Sale!

আন্ডা ভাজা.

Original price was: 400.00৳ .Current price is: 300.00৳ .

  • গ্রন্থ:আন্ডা ভাজা.
    ধরন:কবিতা.
    লেখক : কবিতার ফেরিওয়ালা মুসাফির.
    মূল্য:৪০০
  • প্রকাশন: সপ্তর্ষি – Saptarshi.
  • প্রকাশক: Shibu Chandra Ojha.

Description

‘ভালোবাসার বরিশাল’
কবিতার ফেরিওয়ালা মুসাফির

বরিশালের আঞ্চলিক ভাষা আমার মায়ের ভাষা, আমার মাতৃভাষা, আমার প্রাণের ভাষা, আমার ভালোবাসার ভাষা। বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলে ও গান কবিতা লিখে আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার লেখা দেড় শতাধিক কবিতার বইয়ের মধ্যে বরিশালের আঞ্চলিক ভাষায় লেখা বই সাতখানা, যার চারখানা ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। সপ্তর্ষি প্রকাশনার বানারে এবছর বই মেলায় থাকবে ‘আন্ডাভাজা’ নামক কবিতার বই।
.
যারা বরিশালকে ভালোবাসেন, বরিশালের আঞ্চলিক ভাষাকে ভালোবাসেন, ‘আন্ডাভাজা’ নামক কবিতার বই তাঁদের মনের খোরাক জোগাবে বলে আমার বিশ্বাস।
জয় হোক মায়ের ভাষার প্রতি নিখাদ ভালোবাসার।

‘তুই কেমন পীর’
.
চাঁন ওইতে পারলি না তুই
ওইলি নারে তারা
আমবশ্যায় বাইরে যাইয়া
আন্ধারে থাক খারা।
.
কোকিল ওইতে পারলি না তুই
ওইলি কাইল্ল্যা কাক
ময়লা পাড়ার দখল নেতে
ঘাপটি মাইররা থাক।
.
ফুল ওইতে পারলি না তুই
ওইলি বিষের কাডা
খোঁচা খাইয়া ব্যতা পাইলে
তোর কপালে ঝাডা।
.
নদী ওইতে পারলি না তুই
ওইলি ডুবো চর
পেরির মোধ্যে আডে না কেউ
বান্দে না কেউ ঘর।
.
ঝর্ণা ওইতে পারলি না তুই
ওইলি পাথর নুরি
পায়ে বাইজ্জ্যা পাছার খাইলে
কান্দে জোয়ান বুড়ি।
.
প্রেমিক ওইতে পারলি না তুই
ওইলি মজনু ফাও
লাইলীরে হপ্পোনে দেইক্ক্যা
আন্দাজে লাফাও।
.
বাঁশি ওইতে পারলি না তুই
ওইলি ফাডা বাঁশ
বলেশ্বর বিষখালীর মাঝে
ইলিশ হরো চাষ।
.
মেঘ ওইতে পারলি না তুই
ওইলি দেওই ঝড়
অভিশাপের জ্বালায় জ্বালো
বিজলি বাড়ি ঘর।
.
ইলিশ ওইতে পারলি না তুই
ওইলি চেউয়া মাছ
অদের মোধ্যে হাইন্দ্যা থাইক্ক্যা
বালি খাইয়া নাচ।
.
নেতা ওইতে পারলি না তুই
ওইলি মফিজ কাকা
মিরুহালী গ্রাম হালাইয়া
থাহো খুলনা ঢাকা।
.
কবি ওইতে পারলি না তুই
ওইলি মুসাফির
আন্ডাভাজা ফেরি হরো
সাজো মস্ত পীর।

Reviews

There are no reviews yet.

Be the first to review “আন্ডা ভাজা.”

Your email address will not be published. Required fields are marked *