Sale!

যে কথা হয়নি বলা

Original price was: 400.00৳ .Current price is: 300.00৳ .

  • গ্রন্থের নামঃযে কথা হয়নি বলা
    লেখক :গৌরাঙ্গ চন্দ্র দাশ অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত)
    প্রচ্ছদ: আল নোমান
    মূল্য:৪০০
    প্রকাশন: সপ্তর্ষি প্রকাশন
    প্রকাশক:shibu chandra ojha
  • স্বত্ব: লেখক

Description

যে গুণীজনের কথা বলছি, তিনি আমার পরম পূজনীয় গুরুজন। হ্যাঁ, আমার নিরক্ষর পিতা। আমি তাঁর কথাই বলছি। কথার ফাঁকে ফাঁকে অনেক মূল্যবান কথাই তিনি বলতেন। তাৎক্ষণিকভাবে কত শিশু ভোলানো গল্প যে তিনি মুখে মুখে রচনা করে ফেলতেন, তা হিসেব করা মুশকিল। এরই ছিটেফোঁটা স্মৃতি থেকে কিছু উদ্ধার করার চেষ্টা করবো। “ঐঁসধহ সরহফ রং াবৎু ংযড়ৎঃ,” বয়সের কারণে কি না জানিনা, ইদানীং স্মৃতিশক্তি বড্ডো বেইমানি করছে। তদুপরি, বাবার মৃত্যুর ৪৭ বছর পরে এ নিয়ে কিছু লিখতে বসলাম। বাবার কিছু কিছু নীতি কথা, কিছু রসিকতা, উপস্থিত বুদ্ধিমত্তাÑ এসব দিয়ে মধুর মধুর স্মৃতি কথাগুলো সাজানোর চেষ্টা করব। যথাসম্ভব তাঁর মুখের আঞ্চলিক ভাষার ধাঁচে এগুলো উদ্ধৃত করার চেষ্টা করব।
বাবাকে মাঝে মাঝে বলতে শুনতাম, “কারো কাঁচা লাইলে পা দিবা না” এক কথায় সরাসরি অর্থ দাঁড়ায়, কারো ক্ষেতের আইল যদি কাঁচা থাকে অর্থাৎ নরম কাদা মাটির হয়, তাহলে সেটা শুকানো না পর্যন্ত ওই আইলের উপর দিয়ে হাঁটা উচিত নয়। কারণ, এতে আইলটি ভেঙে নষ্ট হয়ে যাবে। মূল কথা হলো, সজ্ঞানে কারো ক্ষতি করতে নেই। কখনো বলতে শুনেছি, “পরের জন্য গর্ত করলে ওই গর্তের মধ্যে নিজেরই পড়তে অয়।” এ কথার সরল অর্থ হলো অন্যকে বিপদে ফেলার ষড়যন্ত্র করলে সেটা শেষ পর্যন্ত নিজের জন্যেই বিপদ ডেকে আনবে। কখনো কেউ শক্তির দম্ভ দেখালে বাবাকে বলতে শুনেছি, “বাঘের বলও ১২ বছর।” এর অর্থ হচ্ছে মানুষ খেকো হিংস্র বাঘের শক্তি ও হুংকার ১২ বছরের বেশি থাকে না। মানুষের সেটা বুঝা উচিত। শক্তির দাপট কখনোই বেশি দিন টিকে না। কেউ অশুভ
বুদ্ধি খাটিয়ে অন্যের ক্ষতি করলে বাবা বলতেন, “পরের ক্ষেতে চাষ দিলে তোমার খেতেও অন্য কেউ চাষ দেবে।” সোজা কথা হলো যেভাবেই হোক, তুমি কারো ক্ষতি করলে অন্য কেউ সুযোগ পেলে তোমারও ক্ষতি করবে নিশ্চিত। যারা অতি চালাক তাদের পরিণাম বুঝাতে গিয়ে তিনি বলতেন, “কাউয়া বেশি চালাক, খায় সে পচা-গলা। ” কোন প্রকার যুক্তির তোয়াক্কা না করেই যারা মুখের জোরে নিজের মতামতের প্রাধান্য দিতে চাইতেন তাদের মনোভাব বোঝানোর জন্য বাবা বলতেন, “এক কাঠা ধান দেয়াম, (দেবো), তারপরও আমার কথা উপরে থাক। ”

Reviews

There are no reviews yet.

Be the first to review “যে কথা হয়নি বলা”

Your email address will not be published. Required fields are marked *