অপেক্ষা
Original price was: 335.00৳ .250.00৳ Current price is: 250.00৳ .
| বইয়ের নাম | অপেক্ষা |
|---|---|
| ক্যাটাগরি | Literature & Fiction |
| লেখক | ফাহমিদা চৌধূরী |
| প্রকাশনা | Tamrolipi |
| পৃষ্ঠা সংখ্যা | 96 |
| সংস্করণ | 2024 |
| ভাষা | Bangla |
Description
তোদের কাছে আমার কোন দামই নেই। এই এখন যদি তুই আমার কথা না শুনিস তাহলে রিসিভার হাতে নিয়েই সুইসাইড করে ফেলব বলছি। তমা ততক্ষণে খানিকটা ধাতস্ত হয়েছে। রিয়ার কান্না আর ধমকিতে ততক্ষণে তার ঘুম হাওয়া হয়ে গেছে। তাই অগত্যা ফোন কানে ধরে তাকে শুনতে হলো রিয়ার উপাখ্যান। দীর্ঘ সময় রিয়ার কান্না, অভিমান আর ধমকি ধামকি শুনে সে বিছানা ছেড়ে উঠে এসেছে। রিয়া বলছে সে সুইসাইড করবে। কিন্তু কেন? কি কারণ? কারণ হলো, এই জীবনের নাকি আর কোনো অর্থ নেই তার কাছে। তমা জানতে চেয়েছিল কি এমন হলো যে একেবারে সুইসাইড পর্যন্ত চলে গেলি? উত্তরে রিয়া বলেছে, সে নাকি কাল সকালে খুব সুন্দর করে সেজেছিল কিন্তু তার বর সেলিম সেটা লক্ষই করে নাই। তাড়াহুড়ো করে সে অফিসে চলে গেল। এ অপমান উপেক্ষা করে, দুপুরে রিয়া সেলিমকে ফোন করে জানতে চেয়েছিল, সকালে তাকে কেমন দেখাচ্ছিল। সেলিম বলল, সকালে তোমাকে দেখেছি নাকি যে বলব। রিয়া ভাবল সেলিম দুষ্টামি করছে, তাই দমে না গিয়ে বলল, আমি তো লিভিং রুমেই ছিলাম। বুক শেলফটার পাশে দাঁড়িয়ে। সেলিম নাকি তখন যার পর নাই অবাক হয়ে বলেছে, ও তাই নাকি? তুমি ছিলে সেখানে? আমি তো ভেবেছিলাম তুমি ঘুমিয়ে আছ। সেলিমের কথায় রিয়া হতভম্ব। সে কি একটা ফার্নিচার নাকি যে একটা মানুষ তাকে লক্ষই করবে না। রিয়া পুরো একদিন এই নিয়ে ভেবেছে। তারপর সিদ্ধান্ত নিয়েছে, সেলিমের এই উপেক্ষা সে কিছুতেই সহ্য করতে পারবে না।

Reviews
There are no reviews yet.