Sale!

লিপস্টিক

Original price was: 467.00৳ .Current price is: 415.00৳ .

বইয়ের নাম লিপস্টিক
 ক্যাটাগরি Literature & Fiction
 লেখক জিনিয়া জেনিস
 প্রকাশনা Tamrolipi
 পৃষ্ঠা সংখ্যা 152
 সংস্করণ 2024
 ভাষা Bangla

Description

জানালায় বসা পাখির কুহুকুহু ডাকে চোখ মেলে তাকাল নিমা। সে শোয়া থেকে উঠে বসতেই পাখিটা তার রঙিন ডানা মেলে উড়াল দিল আপন ভুবনে। ঘুম ভাঙার সাথে সাথে বিছানা ছেড়ে উঠতে মন সায় দিচ্ছে না নিমার। তাই বালিশে হেলান দিয়ে ঘুমে ঢুলুঢুলু অবস্থায় বসে রইল আরো কিছুক্ষণ। শহুরে জীবন মানুষকে প্রকৃতির সংস্পর্শ থেকে অনেকটা দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। পাখির ডাকে ঘুম ভাঙার ব্যাপারটা নিমার সাথে এর আগে ঘটেনি। হয়তো এই পাখিটা ওদের বাসার পাশের জারুল গাছটায় এসে বসেছিল। তারপর ওর জানালায় এসেছে। নিমা জানালার গ্রিলে হাত রেখে জারুল গাছটার দিকে তাকায়। সাথে সাথে ওর বালিশের পাশে রাখা মোবাইলে অ্যালার্ম বেজে ওঠে। নিমা অ্যালার্ম বন্ধ করতে করতে প্রকৃতির ভাবনা থেকে বেরিয়ে সকালের দৈনিক কাজে ব্যস্ত হয়ে পড়ে। বিছানা গুছিয়ে, হাত মুখ ধুয়ে চটপট নাশতা সেরে নেওয়ার পর কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তার প্রতিদিনকার জ্যামের কথা মাথায় রেখে কিছুটা সময় হাতে নিয়ে ও বেরিয়েছে। জাদিব গল্পের অন্যতম প্রধান চরিত্র, যে সীমাহীন অনিশ্চয়তার মাঝেও আশায় বুক বাঁধার মতন শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী।‘লিপস্টিক’ জাদিব, নিমার ভালোবাসার গল্প। শত বাঁধা পেরিয়ে ছুটে চলা নারীর জিতে যাওয়ার গল্প। সুরের ধারায় শব্দগু”ছকে গাঁথতে জানে জাদিব নামের যে মানুষটা, শেষ পর্যন্ত কি সে নিমাকে বাঁধতে পারবে হৃদয় গহিনে?

Reviews

There are no reviews yet.

Be the first to review “লিপস্টিক”

Your email address will not be published. Required fields are marked *