অমৃতের লোভে
Original price was: 260.00৳ .185.00৳ Current price is: 185.00৳ .
| Title | : | অমৃতের লোভে |
| Author | : | নন্দদুলাল রায় |
| Publisher | : | সপ্তর্ষি |
| ISBN | : | 987-984-3992-14-7 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 80 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Description
রানার বাড়ি মঠবাড়িয়ার বটতলায়। টিটু তাঁর বন্ধু। বিশ্ববিদ্যালয় জীবনের সহপাঠি। দুজনেই দর্শনের ছাত্র। একসাথে চলাফেরা একসাথে খাওয়াদাওয়া এমনকি একই ছাত্রাবাসের একই কক্ষে বসবাস ছিল তাদের। বিশ্ববিদ্যালয়ের পাঠশেষে দুজনেই নিজ নিজ বাড়িতে ফিরে এসেছে। টিটুর বাড়ি পিরোজপুরের ডুমুরতলায়। আপাতত এই সহপাঠিন্বয় বেকার। কর্ম-পরিকল্পনা শুধু মাথার মধ্যেই কাজ করে চলেছে। কাজ তো একটা না একটা হবেই। হয় বিদেশ নয় চাকরি অথবা ব্যাবসা। কিছুদিন বিশ্রাম নেওয়ার পর শুরু হবে এসব বাস্তবায়ন।
রানার আমন্ত্রণে টিটু বেড়াতে এলো বটতলায়। দুপুরের খাওয়াদাওয়া সেরে বিশ্রাম নিয়ে ঘুরতে বেরুলো দুজনে। গ্রামময় মাঠে ঘাটে ঘুরে ঘুরে সন্ধ্যা হয়ে এলো। হাঁটতে হাঁটতে বটতলা বাজারে এলো। রানা টিটুকে চা পানের আহ্বান জানাল। টিটু রাজি হয়ে গেল। রানা বলল, ‘চল আমরা নতুন একটা চায়ের দোকানে চা-পান করব। মহিলা দোকানদার। দেখবি কত সুন্দর চা বানায় এবং খদ্দেরও কত। মেয়েলি নেশায় ছুটে আসে এই দোকানে, কিশোর, যুবক, প্রৌঢ়-বৃদ্ধ সকলেরই আকর্ষণ কেড়েছে এই মহিলা দোকানদার।’ কৌতূহল চাপতে না পেরে স্বতঃস্ফূর্ত রাজি হলো টিটুৎ






Reviews
There are no reviews yet.