ইচ্ছে ঘুড়ি
Original price was: 300.00৳ .220.00৳ Current price is: 220.00৳ .
- গ্রন্থের নামঃইচ্ছে ঘুড়ি
লেখক :তাপস মজুমদার (দাদাভাই)
প্রচ্ছদ:আইয়ুব আল-আমিন
মূল্য:৩০০
প্রকাশন: সপ্তর্ষি প্রকাশন
প্রকাশক:shibu chandra ojha - স্বত্ব: লেখক
Description
উপহাস
মুখের কথা যদি না হয় বুকের,
সম্পর্ক ছিন্নে রূপ নেয় দুঃখের।
আজকে তুমি আমায় নিয়ে
করছ উপহাস।
অনুভবে আমি ভাঙাচোরা ভাগ্যের,
নির্মম পরিহাস।
আজ করছ আমায় ঘৃণা,
হতে পারি একদিন তোমার প্রিয়জন।
সুখের ভেলায় ভেসে ভাবছ,
আমায় নিষ্প্রয়োজন।
উপহাস তো যায় না ভোলা,
ভোলা যায় অভিমান।
সুখের স্বপ্নের আনাগোনা
ভেঙে হয় খানখান।
তোমার সুখে তুমি চলেছ
বিদায় দিয়েছ কি মোরে?
ভুলের রাজ্যে একলা থাকি,
তোমার ভালোবাসার ঘোরে।
ভগ্নহৃদয়ে তাকাই তখন
দূর আকাশের পানে,
কালো মেঘ জমায় এসে,
দুচোখের কোণে।
বুকের গুমোট কান্না তখন জল হয়ে
চোখের দুয়ারে আসে।
তখনো কি তুমি ভ্রুকুটিতে,
ভরাবে আমায় উপহাসে?
যতই দূরে সরিয়ে ভরাও উপহাসে,
আমৃত্যু তোমায় যাব ভালোবেসে।






Reviews
There are no reviews yet.