কুড়াই নুড়ি
Original price was: 260.00৳ .180.00৳ Current price is: 180.00৳ .
| Title | : | কুড়াই নুড়ি |
| Author | : | ফেরদৌস জেসমীন |
| Publisher | : | সপ্তর্ষি |
| ISBN | : | 987-984-3992-35-2 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 80 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Description
অপ্রাপ্তি
শোভন কবরটার সামনে দাঁড়িয়ে আছে। চারদিকে নিস্তব্ধতা। পেছনের কবরগুলো যেন নীরব সাক্ষী হয়ে তাকিয়ে আছে তার চোখের পানির দিকে। আজ নয় মাস হলো, তার বাবা নেই।
তখন ছিল শোক আর দায়িত্বের এক বিষণ্ণ সন্ধিক্ষণ। বাবার মৃত্যুর একুশ দিনের মাথায় শুরু হয়েছিল তার অনার্স ফাইনাল পরীক্ষা। চারপাশে চলছিল দাফন, দোয়া, শোকসন্তপ্ত মানুষের কান্না। আর সে একা, মনের ভেতর আগুন বয়ে বেড়াচ্ছিল। সেদিন সে কাঁদতেও পারেনি।
আজ সেই ফলাফল প্রকাশিত হয়েছে। ঢাকা কলেজের ইংরেজি বিভাগে সে প্রথম হয়েছে। শুধু তাই নয়, গত দশ বছরের মধ্যেও এমন ফলাফল আর কেউ করেনি। এই ফলাফল এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়েরও অনেক টপারকে ছাড়িয়ে গেছে।
শোভন চোখের পানি ফেলছে। ধীরে ধীরে কবরের সামনে বসে পড়ে। হাত দিয়ে কবরের মাটি ছুঁয়ে মনে মনে বলে,
‘বাবা, আমি যখন ঢাবির ভর্তি পরীক্ষায় ফেল করেছিলাম, কাঁদতে কাঁদতে বলেছিলাম, কলেজে পড়েও বিশ্ববিদ্যালয়ের চেয়ে ভালো করব। তুমি বলেছিলে, আমি বিশ্বাস করি তুই পারবি।’
তার গলা ভারী হয়ে আসে।
‘আমি পেরেছি বাবা। কিন্তু তোমাকে বলতে পারছি না। তুমিই তো সবচেয়ে বেশি অপেক্ষা করতে।’
সামনের কদম গাছটা নুয়ে পড়ে যেন বাবার ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। হাওয়ার ঝাপটায় মাটি থেকে একটু ধুলো উড়ে এসে তার মুখে লাগে। সে মুখ মুছে না, কারণ জানে সেই ধুলোয় বাবার ছোঁয়া আছে।
আজ সে জিতে গেছে, কিন্তু অপেক্ষার মানুষটা আর নেই।







Reviews
There are no reviews yet.