Original price was: 210.00৳ .150.00৳ Current price is: 150.00৳ .
| Title | : | এটা গোলাপ নয় |
| Author | : | প্রজ্ঞা হাওলাদার |
| Publisher | : | সপ্তর্ষি |
| ISBN | : | 987-984-3992-19-2 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 64 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Description
অতৃপ্ত ইমন
ভেবেছিলাম ভালোবাসব একদিন।
ছেড়ে দেবো সব অনিয়ম।
ছেড়ে দেবো দুপুর রোদে পিচঢালা রাস্তায় ঘোরাঘুরি।
এক পোশাকে আমি আর ঘুরব না বেশিদিন।
এই চুলের বেণি আমি খুলে ফেলব,
ভুলে যাব পিছনের সব কথা।
যেদিন সত্যিকারে ভালোবাসব-
সেদিন আমি ট্রাফিক নিয়ম ভাঙব,
তোমার জন্য নন্দনকানন থেকে নিয়ে আসব পারিজাত।
সেদিন আমি নীল শাড়িতে,
সেদিন আমি নীল চুড়িতে,
এলো চুলে রজনিগন্ধা,
চিনতে পারবে?
ভেবেছিলাম ভালোবাসব একদিন-
ধুলো জমা বইয়ের পাতা উলটে যাবে
এই আমিটাই ভীষণ ভীষণ বদলে যাব।
ঠোঁটের ভাঁজে শব্দের ছোটাছুটি;
রাতবেরাতে গল্প গানে লুটোপুটি।
যেদিন ভালোবাসব সেদিন আমি সব ভুলে যাব,
তোমায় একটিবার স্পর্শ করেই
ভুলে যাব আমি কে।
ভেবেছিলাম ভেবে যাই ভালোবাসব একদিন।
সেই একদিন আর আসে না।
আমি তাকিয়ে থাকি পথের দিকে
হাতের রেখায় বারংবার চোখ বুলাই,
জোড়া পাখি ঘর বেঁধেছে গাছের ডালে
তাকিয়ে দেখি।
আর তারপর?
নিজেই আমি নিজের মনকে প্রশ্ন করি-
সবার যেমন হলো তেমন আমার কবে?
বলতে পারো? আমার কবে তোমার সাথে
ভালোবাসা হবে?







Reviews
There are no reviews yet.