স্বপ্নের ইমিগ্রেশন
Original price was: 600.00৳ .500.00৳ Current price is: 500.00৳ .
| Writer | জাকারিয়া মুহাম্মদ ময়ীনা উদ্দিন |
| Publisher | সপ্তর্ষি |
| ISBN | 978-984-97273-7-8 |
| First Published | ফেব্রুয়ারি 2024 |
| Pages | 207 |
Description
মাতৃভূমি ছেড়ে প্রতি বছর অনেক বাংলাদেশি অনেক কাঠখড় পুড়িয়ে ইমিগ্রেশন নিয়ে দূরদূরান্তরের দেশে পাড়ি দেন। এই পাড়ি দেয়ার পেছনে একেক জনের একেক কারণ থাকলেও একটি জায়গায় সবার মিল, সবাই দেশ ছেড়ে পাড়ি দেন একরাশ স্বপ্ন নিয়ে। সেসব স্বপ্ন পূরণের পথে নানাবিধ স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয় একেকটি নিউ ইমিগ্রান্ট পরিবারকে। এই উপন্যাসে কাল্পনিক চরিত্র বগুড়া শহরের তিথি ও তমাল দম্পতি স্বপ্নের ইমিগ্রেশন নিয়ে পৌছায় কানাডার টরেন্ট শহরে। নতুন ইমিগ্রান্ট হিসাবে পদে পদে চ্যালেঞ্জ ও বাধার মুখে হিমশিম খায় এই দম্পতি। সেই সাথে জন্মভূমির টান এবং দেশের বিভিন্ন ইস্যুর মুখে কখনো হোঁচট খায় কখনোবা মুখ থুবড়ে পড়ে যায়, আবার টলতে টলতে উঠে দাঁড়ায়।
দেশে থেকে যাঁরা প্রবাসে ইমিগ্রান্টদের জীবনযাপন নিয়ে কিছুটা কৌতূহল বোধ করেন তাঁরা এই উপন্যাস পড়ে যেমন কিছুটা কৌতুহল নিবারণ করতে পারবেন, তেমনি যাঁরা ইমিগ্রেশনে এপ্লাই করে কানাডার সংস্কৃতি, আর্থসামাজিক প্রেক্ষাপট প্রভৃতি বিষয়ক হাজারটা প্রশ্ন নিয়ে ব্যাকুল থাকেন অথবা যাঁরা নতুন ইমিগ্রান্ট হয়ে এসে অথই সমুদ্রের ঢেউয়ে পাক খেতে থাকেন ওনারাও এই বইটি পাঠ করে হয়তো উপকৃত হবেন।






Reviews
There are no reviews yet.