Sale!

বৈষম্য নেই কোথায়

Original price was: 500.00৳ .Current price is: 420.00৳ .

  • গ্রন্থের নামঃবৈষম্য নেই কোথায়
    লেখক : আবু সায়েম মোঃ মির্জা
    প্রচ্ছদ: আল নোমান
    মূল্য:৫০০
    প্রকাশন: সপ্তর্ষি প্রকাশন
    প্রকাশক:shibu chandra ojha
  • স্বত্ব: লেখ

Description

সাম্যবাদী বাঙালি

আমি বেশ আছি.দিব্যি সুখে আছি।
নিদ্রা যাওয়া খাঁট, গতর ঢাকার চাদর,
মশা রক্ষক মশারি, শীতকে জমা খাবার,
অভাব নামক কোন শব্দ অভিধানে নেই।
তবু বিবেক নামক ক্ষুদ্র তারগুলো তরঙ্গ ছড়ায়,
আমি কী শুধু আমার জন্য?

চাঁদ কেন আলো দেয়? পুস্প কেন সুগন্ধি ছড়ায়?
নীল সাগর কেন বহমান? বাতাস কেন বহে?
ঋতু পরিবর্তনের এসব খেলা,
আমারে লয়ে বিব্রত রহিতে এসেছি অবনী পরে?
না- একদম নয়।

আমি তপস্যা করব স্রষ্টার, গাইব মানবতার গীত,
আমি আলো ছড়াব, উদারতা বিলিয়ে দেবো,
প্রচার করব মানবতার কল্যাণে আমার মুখশ্রী বাণী,
আর বাঁশিতে ফুঁক দিয়ে হ্যামিলনের সুর তুলব।

তর্জনী উচিয়ে মুক্তির ডাকে বজ্রকণ্ঠে বলব,
বাংলা আমার আদি, বাংলা আমার অন্ত,
বিশ্বসভায় দুঁয়ার খুলে, লাল সবুজের আঁচল উড়িয়ে জানিয়ে দেবো,
আমি অসাম্প্রদায়িক, আমি সাম্যবাদী।

ঐক্যে হাসি ঐক্যে কাঁদি ঐক্যে আমরা গাই,
পরিচয় মোদের বাঙালি, আমরা সহোদর ভাই।

Reviews

There are no reviews yet.

Be the first to review “বৈষম্য নেই কোথায়”

Your email address will not be published. Required fields are marked *