Sale!

ভাঙা কুহুতান

Original price was: 300.00৳ .Current price is: 220.00৳ .

গ্রন্থের নামঃভাঙা কুহুতান
লেখক :তাপস মজুমদার (দাদাভাই)
প্রচ্ছদ:আইয়ুব আল-আমিন
মূল্য:৩০০
প্রকাশন: সপ্তর্ষি প্রকাশন
প্রকাশক:shibu chandra ojha

  • স্বত্ব: লেখক

  • লেখক :তাপস মজুমদার (দাদাভাই)
    প্রচ্ছদ:আইয়ুব আল-আমিন
    মূল্য:৩০০
    প্রকাশন: সপ্তর্ষি প্রকাশন
    প্রকাশক:shibu chandra ojha
  • স্বত্ব: লেখক

Description

ভাঙা কুহুতান

যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপানো শেষ,
আমরা ভেবেই নিয়েছি যুদ্ধ শেষ।
ক্লান্ত নাবিক বন্দরে জাহাজ ভেড়ায়,
দুশ্চিন্তার কালো ভাঁজ ললাটের বলিরেখায়।
অনেকের হারিয়েছে ফেরার ঠিকানা,
যুদ্ধ থেকে সবাই ফেরে না।
আমি ফিরছি স্বজনের বাহুতে,
নিজ পল্লিতে,
অতি চেনা পথ ধরে হাঁটছি,
সাথি হারা গুনগুন গাইছি,
কালা পাখিও গাইছে গান,
আহত গলায় ভাঙা কুহুতান।
বিজয়ের মেঘের আড়ালে মলিন সূর্য ডুবছে,
ভারি ডানায় সারসগুলো আপন নীড়ে ফিরছে,
আমি কি সত্যিই ফিরতে পারলাম?
অধিকার স্বাধিকার নিয়ে ফিরলাম!
যুদ্ধ থেকে কি ফেরা হয়
গোটা গাঁয়ে বিধবাদের কান্না শোনা যায়।
আমার স্ত্রী ভাগ্যবতী
সে হাঁটবে রক্ত ধোয়া মেঠোপথে আলতা রাঙা পায়,
তাহলে সত্যিই কি যুদ্ধ শেষ?

Reviews

There are no reviews yet.

Be the first to review “ভাঙা কুহুতান”

Your email address will not be published. Required fields are marked *