ফেলানীর লাশ
Original price was: 400.00৳ .300.00৳ Current price is: 300.00৳ .
- গ্রন্থের নামঃফেলানীর লাশ
লেখক : মো. শফিকুল ইসলাম
প্রচ্ছদ: আল নোমান
মূল্য:৪০০
প্রকাশন: সপ্তর্ষি প্রকাশন
প্রকাশক:shibu chandra ojha - স্বত্ব: লেখক
Description
ফেলানীর লাশ
ফেলানীর লাশ ঝুলছে দেখো
কাঁটাতারের গায়ে,
তবু বিবেক দেয় না নাড়া
ঘাও লাগে না ঘায়ে?
দেশের শাসক শিল্পী লেখক
সবাই দেখছি চুপ,
পথের পথিক দাঁড়ায় অবাক
জল চোখে টুপটুপ।
কোথায় দেশের জ্ঞানী গুণী
কোথায় বিবেকবান,
কারো কণ্ঠে শুনি না তো
বোন হারানোর গান!
জ্বলে আগুন দাউদাউ বুকে
ক্রোধে রক্ত দোলে,
চোখের সামনে বুলেট বিদ্ধ
ফেলানীর লাশ ঝোলে।
কাফন-দাফন মানুষের ঢল
আহাজারি উহ্ আহ!
কান্নার রোল বন্যায় ভেসে
চুপচাপ বাহ বাহ!
বিবেক আমায় তাড়িত করে
প্রতিবাদে মুখ খুলি,
ফেলানীর লাশ কাঁধে নিয়ে
লাশবাহী আমি কুলি।
নেই কো সাড়া পথ পথিকের
চেয়ে দেখে সব মরা,
জাগবি কবে কানা খোঁড়া
কোথায় তোদের ধরা?






Reviews
There are no reviews yet.