সনেট পাঠ-এ কবি পরিচিতির জানা-অজানা (1304-2000)
Original price was: 700.00৳ .490.00৳ Current price is: 490.00৳ .
| Title | : | সনেট পাঠ-এ কবি পরিচিতির জানা-অজানা (1304-2000) |
| Author | : | মাহ্ফুজুল হক |
| Publisher | : | সপ্তর্ষি |
| ISBN | : | 987-984-3992-56-7 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 405 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Description
ভূমিকা
‘Sonnet পাঠ’- সব বাদ দিয়ে সনেট পাঠ কেন? আর কোনো কবিতা কী ছিল না। সে এক ঘটনা। Covid-19 এর সময়কাল বা করোনার সময়-বিশ্বজুড়ে করোনার তাণ্ডব। বেঁচে থাকার লড়াই আর আতঙ্ক সমগ্র মানবজাতি অস্থির। আকাশে-বাতাসে বিশ্বের এ মাথা থেকে ওমাথা পর্যন্ত মৃত্যুর মিছিলের খবরে নিউজ চ্যানেলগুলো ব্যতিব্যস্ত। প্রতিরক্ষার ১ম ধাপ হিসেবে শুরু হয় ‘লকডাউন’ অর্থাৎ ঘরবন্দি অবস্থা- ঘরের দোরগোড়াতেই যেন যমদূত বসে আছে প্রাণ কেড়ে নেবার জন্য।
এমন একটা অবস্থাতে ‘সামাজিক যোগাযোগ’ অর্থাৎ ফেসবুক নিয়ে সবাই সচল। আমিও বাদ যাইনি তা থেকে। একদিন কবিতা পাঠ করতে করতে শোভিনী সরকারের পোস্ট করা সনেট কবিতার সাথে পরিচয়। সনেটের ন্যায় এমন দুরূহ কবিতার ভাবগম্ভীর ও সুনিপুন শব্দ ব্যবহার দেখে আমি স্তম্ভিত হয়ে পড়ি। কবিতাগুলো এমনই ছিল যা পাঠে তখনকার বাস্তবতার প্রভাব থেকে অনেকটাই দূরে সরিয়ে রাখত। বিশেষ করে সনেটগুলো পঠনে ঘটাতো রসের প্রস্রবন এবং মোহময়ী প্রভাব। কবিতা পাঠের পূর্ণ স্বার্থকতা। এই সূত্র ধরেই শোভিনী সরকারের সাথে পরিচয় এবং আলাপচারিতা। এবং আমি এক পর্যায় জানতে পারি ‘পুরুষরতন’ কাব্যগ্রন্থটির কথা। সনেট কাব্যগ্রন্থটিতে রয়েছে ১০২টি সনেট এবং প্রতিটিই রচিত ‘পুরুষের প্রতি নারীর ভালোবাসা’ কে উপজীব্য করে। ব্যতিক্রমী এই বিষয়বস্তুর কথা শুনে কাব্যগ্রন্থটি হাতে পাবার ইচ্ছা হয়। লেখিকা আমার অনুরোধে প্রীত হয়ে কয়েকটি কপি পাঠাতে রাজি হন। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় যোগাযোগ ব্যবস্থা। সবেমাত্র সীমিত আকারে যোগাযোগ চালু হয়েছে। ভারত-বাংলাদেশ সার্বিক যোগাযোগ সম্পূর্ণই বন্ধ বলা চলে। ঠিক সেই সময়ে আমার প্রবাসী লেখক বন্ধু আবদুর রহিমের ঢাকায় আসার কথা জানতে পারি অতঃপর ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কানাডা হয়ে ‘পুরুষরতন’ কাব্যগ্রন্থটির ৮টি কপি আমার হাতে পৌছায়।
‘পুরুষরতন’ কাব্যগ্রন্থটির পাঠ সমাপ্তিতে আমি সনেট পাঠের পুরোপুরি উপভোগ করি। প্রায় প্রতিটি সনেটই পুরুষ সৌন্দর্যের নির্ভেজাল চিত্র ফুট উঠেছে। একজন নারীর প্রেমের গভীরতা, আবেগ, অনুভব, আকুতি সর্বোপরি পাওয়ার আগ্রহ, ভোগের জন্য উদগ্রীব, ব্যাকুলতার স্বতঃস্ফূর্ততার চিত্র এবং মন পাগল করা শব্দের ধ্বনিতে পরিপুষ্ট। এই সনেট গ্রন্থটি শুধু আমাকে সনেট পাঠের আনন্দই দেয়নি, বরং এর বিষয়বস্তুটি আমাকে ভাবিয়ে তোলে। উদ্বুদ্ধ হই সনেট অনুসন্ধানে- আদৌ এ ধরনের বিষয়বস্তু নিয়ে ইতঃপূর্বে সনেট জগতে এমন কাজ হয়েছিল কি? একজন একনিষ্ঠ পাঠক/সনেটপ্রেমীর প্রচেষ্টায় তেমন কোনো নজির পাওয়া যায়নি। মূলত শতাব্দীর পর শতাব্দী সনেট সমৃদ্ধিতে স্থান করে নিয়েছে ‘নারীর প্রতি পুরুষের ভালোবাসা’ এবং সনেটের গঠনশৈলী নিয়ে নানান পরীক্ষা-নিরীক্ষা। তাহলে, নিশ্চিত বলা বলা যায় ‘প্রেম’ ই সনেট কবিতার উন্মেষকালের বিষয়বস্তু এবং সেই প্রেম হচ্ছে, ‘নারীর প্রতি পুরুষের ভালোবাসা’।
কাব্যগ্রন্থটির সঠিক মান যাচাইয়ের জন্য কয়েকজন বিশিষ্টজনের হাতে তুলে দেই সেই সাথে ১৯৯৬ সালের পুরোনো ধাচের ছাপানো কপি। তন্মধ্যে ড. সৌমিত্র শেখর (শোভিনী সরকারের একান্ত অনুরোধ ছিল) প্রফেসর বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় (বর্তমান ভি.সি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল, ময়মনসিংহ) এবং প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক, অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ড. হায়াৎ মামুদের নামও উল্লেখযোগ্য। উভয়েই ‘পুরুষরতন’ কাব্যগ্রন্থটির প্রশংসা করেন। এবং বইটির চলমান ৩য় পরিমার্জিত ও আধুনিকতম প্রচ্ছদ নিয়ে প্রকাশ প্রক্রিয়াকে সাধুবাদ জানান। এখানে ড. সৌমিত্র শেখর এর মূল্যবান দিকনির্দেশনা বিশেষভাবে উল্লেখযোগ্য যেমন এক পৃষ্ঠায় একটি সনেট ছাপতে হবে এবং আরও কিছু।
যথারীতি ‘পুরুষরতন’ কাব্যগ্রন্থটি ফেব্রুয়ারি’ ২০২৩ এর ২১শে বইমেলায় আত্মপ্রকাশ করে এবং স্বল্প সময়ে যথেষ্ট প্রশংসাও পায়।
পুস্তক শিরোনাম :’…কবি পরিচিতির জানা-অজানা’ কেন?
জীবনের চলার পথে আমাদের কখনো আর কবি সম্পর্কে তেমন জানার সুযোগটাই হয়ে উঠে না। কবিতাই তো তেমনভাবে পড়া হয় না। শিক্ষা পাঠক্রমে যতটুকু যে কয়টা কবিতা/সনেট পাঠ করা হয়, বাস ঐটুকুই। তবে ইংরেজি সাহিত্য ও বাংলা সাহিত্যের কবি ও কবিতার নাম সম্পর্কে একেবারেই অজানা থাকে না। বাংলা-ইংরেজি ভাষা ও সাহিত্যে যারা পড়াশোনায় উচ্চতর ডিগ্রি অর্জনে জড়িয়ে থাকে তাদের অবস্থা অবশ্য ভিন্নতর। ‘সনেট ও সনেটের বিষয়বস্তু’ অনুসন্ধান করতে যেয়ে কবি-সাহিত্যিকদের অনেক জানা-অজানার বিষয় আমাকে এক ঘোরের ঘূর্ণিপাকের আবর্তে পড়তে হয়। আর এই থেকেই সংশ্লিষ্ট ‘Sonnet পাঠ’-এ কবি পরিচিতির জানা-অজানা (১৩০৪-২০০০) গ্রন্থাকারে প্রকাশ।
গ্রন্থটির দুইটি অংশ, প্রথম অংশ ইউরোপীয় ও ইংরেজি সাহিত্যের ১০ জন এবং বাংলা সাহিত্যের ১৭ জন কবি সাহিত্যিক সম্পর্কে লিপিবদ্ধ করা হয়েছে। আশা করি আমার এই প্রচেষ্টার ফসল গ্রন্থটি সকল স্তরের পাঠকের কাছে সমাদৃত হবে এবং এই প্রত্যাশা বহমান থাকবে।
মোঃ মাহফুজুল হক
৯ই জুন, ২০২৫ইং







Reviews
There are no reviews yet.