Sale!

গোধূলিসন্ধির পল্প

Original price was: 350.00৳ .Current price is: 260.00৳ .

Title : গোধূলিসন্ধির পল্প
Author : নবধারা টিম
Publisher : নবধারা পাবলিকেশন
ISBN : 987-984-29032-5-4
Edition : 1st Published, 2026
Number of Pages : 95
Country : Bangladesh
Language : Bengali

Description

গণিত শিক্ষক কমল বাবু

কমল বাবু গণিত শিক্ষক। গণিতের জাহাজ না বলে স্পেসশীপ বলা যায়। যে কেনো ম্যাথ চোখ বন্ধ করে করে ফেলতে পারেন। যার মেধ হার্ভার্ডের শিক্ষক হবার, তিনি আলীগঞ্জ হাইস্কুলের গণিত শিক্ষক। আলীগ হাইস্কুলের ছেলেদের তাতে লাভ। গণিতে তারা মোটামুটি ভালো। ভালে শিক্ষক পাওয়া ভাগ্যের ব্যাপার।
কমল বাবু ক্লাসের পর ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়ান। গণিতের ছাত্র-ছাত্রীর অভাব নেই। অনেক ছাত্র-ছাত্রী। কমল বাবু গরিব ছাত্র ছাত্রীদের থেকে টাকা নেন না। সেজন্য দেখা যায় সব ছাত্র-ছাত্রী গরিব। বিশাল ব্যাচ পড়াচ্ছেন। কোন টাকা নেই। কমল বাবু পড়িয়ে আনন্দ পান। টাকা নিয়ে দুঃখ নেই।

প্রতি ব্যাচে একজন দুইজন ছাত্র ছাত্রী অবশ্য থাকে, যারা কমল বাবুর প্রাইভেট এর টাকা দেয়। এই ছাত্র ছাত্রীদের জোগাড় করে দেন মৌলবী স্যার। গোপনে। কমল বাবু জানে না। কমল বাবু অবশ্য গণিত ছাড়া পৃথিবীর কিছুই জানেন না। স্কুলের শিক্ষকদের ধারণা কমল বাবুর স্ত্রী অমলা দেবী না থাকলে কমলবাবু ধুতির জায়গায় ভুলে গামছা পরে ম্যাথ করতে করতে স্কুলে চলে আসতেন।

দে সমা

মৌলবী স্যারের সাথে কমল বাবুর সম্পর্ক এমনিতে ভালো না। মৌলবী স্যার উঠতে বসতে কমল বাবুর সমালোচনা করেন। প্রায়ই বলেন ‘কমল বাবু, ক্লাসে গিয়ে গণিত পড়াবেন। দেব-দেবীর কথা বলবেন না’ কমল বাবু হাসেন, কিছু বলেন না। মিটিংয়ে বলেন, ‘গণিতের মতো গুরুত্বপূর্ণ সাবজেক্টের শিক্ষক হওয়া উচিত মুসলিম। “হেডস্যার জানেন যে মৌলবী স্যার আসলে কমল বাবুকে পছন্দ করেন। ধর্ম নিয়েও ওনার কোন বাড়াবাড়ি নেই।

একদিন জিজ্ঞেস করলেন ‘আপনি কমল বাবুর পেছনে লেগে থাকেন কেন?’ মৌলবী স্যার ফিসফিস করে বললেন ‘স্যার, কাউকে বলবেন না। মানুষকে বিশ্বাস নেই। কোন একদিন কেউ একজন বলবে যে কমল বাবু ধর্মকে অসম্মান করেছেন। বানর উঠবে গাছে, তেলমাখা বাঁশে কেন উঠবে? সৃষ্টিকর্তা বানরকে গাছের ডালে লাফাতে বানিয়েছেন, বাঁশে উঠতে নয়। বিচার চাই, বিচার চাই। সবাই জানে, আমি কমল বাবুকে দেখতে পারিনা। বিচারের জন্য আসবে আমার কাছে। আমি সেদিন কমল বাবুকে বাঁচাব।’

হেড স্যার মৌলবী স্যারকে ধরে কেঁদে ফেললেন। কমল বাবুর ছোটো সংসার। চাহিদা কম। এক ছেলে। ঢাবিতে পড়ে। বেতন কম হলেও হয়ে

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “গোধূলিসন্ধির পল্প”

Your email address will not be published. Required fields are marked *