নব্বই শতক
Original price was: 450.00৳ .350.00৳ Current price is: 350.00৳ .
| Title | : | নব্বই শতক |
| Author | : | জান্নাতুল ফেরদৌস জুঁই |
| Publisher | : | নবধারা পাবলিকেশন |
| ISBN | : | 987-984-29031-7-5 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 160 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Description
ভূমিকা
এটা একটি মানসিকতা, স্মৃতি, জীবনধারা। যেখানে মানুষ অল্পে হাসে, অল্পেই কাঁদে, আড্ডায় মেতে থাকে, সম্পর্ক থাকে নিঃশব্দ কিন্তু গভীর। দিন চলে ধীরে, সন্ধ্যে ভরা থাকে গল্পে। এই সময় বেঁচে থাকবে হৃদয়ের কোনো এক কোণে।
আমাদের পেজের নাম “নব্বই শতক”। এখানে আমরা সবাই মিলেমিশে আছি-ধর্ম, বর্ণ, দেশভেদে ভিন্ন হলেও একে অপরের সঙ্গে হৃদয়ের বন্ধনে অটুটভাবে যুক্ত। আমাদের পরিচয় ভার্চুয়ালি হলেও সম্পর্কগুলো বাস্তবতার চেয়ে কম নয়; এই বন্ধন রক্তের সম্পর্কের থেকেও উচ্চতর, যেগুলো কখনো কোনো মাপে বা সীমায় আবদ্ধ নয়।
আমাদের ছোট্ট ফেসবুক গ্রুপ, পেজ এবং ম্যাসেঞ্জার গ্রুপ একসাথে হয়ে গড়েছে এক অনন্য পরিবার। আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, সহমর্মিতা এবং ভালোবাসা এতোটাই গভীর যে, একে সহজভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়। অনেকেই সুন্দর লিখে, কেউ প্রফেশনালি, কেউ ব্যক্তিগত অনুভূতিতে; তবে সবকিছুর মাঝে জন্ম নিয়েছে আমাদের সবার স্বপ্ন-একটি বই, যা আমাদের মিলনের প্রতীক।
এই ছোট্ট প্রয়াসের মাধ্যমে আমরা সবার স্বপ্নকে জীবন্ত করতে চাই।
আমাদের এই যাত্রা যেন চিরন্তন হয়। বিশেষ ধন্যবাদ জানাই আমাদের পরিবারের অঙ্গ, লেখিকা সাদিয়া তিস্তি, তানজিল মীম, বৃষ্টি ইসলাম এবং জান্নাতুল তাজরীন সায়মা-কে, যারা আমাদের উদ্দেশ্য পূরণের পথে এক অবিচল সাথি হিসেবে আছেন।
আমাদের পেজের নাম অনুসারে, এই বইয়ের নাম রাখা হয়েছে “নব্বই শতক”। আশা করি এই ভালোবাসা, সম্পর্ক এবং বই আমাদের অন্তরে চিরকাল অম্লান থেকে যাবে।







Reviews
There are no reviews yet.